ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প স্থাপন নিয়ে দ্বন্দ্বে নিহত ১

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহ-৪ সদর আসনের নির্বাচনের অস্থায়ী ক্যাম্প স্থাপন করাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে রফিকুল ইসলাম (৫২) নামে এক

2023-12-20T16:14:34+00:00
2023-12-20T16:14:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প স্থাপন নিয়ে দ্বন্দ্বে নিহত ১
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৪:১৪ পিএম   (ভিজিট : ২১০)
X

ময়মনসিংহ-৪ সদর আসনের নির্বাচনের অস্থায়ী ক্যাম্প স্থাপন করাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে রফিকুল ইসলাম (৫২) নামে এক জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার চর সিরতা ইউনিয়নের কোনাপাড়া হুতারবাড়ির মোড়ে এই ঘটনা ঘটে। 
নিহত রফিকুল ইসলাম একই ইউনিয়নের চর ভবানীপুর কোনাপাড়া গ্রামের মৃত নুর হোসেনের ছেলে। তিনি আওয়ামীলীগের কর্মী ছিলেন।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
চর সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাঈদ বলেন, কোনাপাড়া হুতার বাড়ির মোড়ে আইনুদ্দিনের দোকানের সামনে ময়মনসিংহ-৪ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের ট্রাক প্রতিকের অস্থায়ী নির্বাচনী প্রচারণা ক্যাম্প স্থাপনের প্রস্ততি চলছিল। 

কে ক্যাম্প তৈরী করবে এই নিয়ে নিহতের সহোদর ছোট ভাই ফারুক (৪০), বড় ভাইয়ের ছেলে রাজু (২৮), সাজু (২৫) ও রফিকুল ইসলামের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে নিজেরাই মারামারিতে জড়িয়ে পড়েন। মারামারির সময় রফিকুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

ওসি মাইন উদ্দিন বলেন, সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে গুরুতর আঘাতের কোন চিহ্ন পরিলক্ষিত হয়নি। তবে, নাকের একটু উপরে বামপাশে কাটা জখমের চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে আছে, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। আইনী প্রক্রিয়া চলমান আছে বলেও জানান ওসি।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy