মঠবাড়িয়ায় প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ শুরু

পি‌রোজপুর প্রতিনি‌ধি

সারাবাংলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ভোট কেন্দ্র গুলোতে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও

2023-12-20T16:17:59+00:00
2023-12-20T16:17:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মঠবাড়িয়ায় প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ শুরু
পি‌রোজপুর প্রতিনি‌ধি
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৪:১৭ পিএম   (ভিজিট : ২৬৬)
X

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ভোট কেন্দ্র গুলোতে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ বুধবার শহরের সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো পারভেজ হাসান এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

পিরোজপুর জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, পুলিশ কমিশনার জিহাদুল কবির, পিরোজপুর পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম ও মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম প্রমূখ।

উপজেলা রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম জানান, দ্বাদশ জাতীয় সংসদ র্নিবাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ৮৪ ভোট কেন্দ্র গুলোর দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার মোট এক হাজার কর্মকর্তাদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ র্নিবাচন অংশগ্রহণ মূলক, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy