টাঙ্গাইল-২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৩১, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছোট মনির ও আওয়ামী

2023-12-20T17:12:57+00:00
2023-12-20T17:12:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইল-২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৫:১২ পিএম   (ভিজিট : ৩২৮)
X

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৩১, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছোট মনির ও আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন টাঙ্গাইল-২ এর নির্বাচনী অনুসন্ধান কমিটি।

সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু তার নির্বাচনী এলাকা গণসংযোগ করার জন্য ভূঞাপুর পৌর শহরের দারোগ আলী সুপার মার্কেটের দো’তলায় ডেল্টা লাইফ ইন্সুরেন্স কার্যালয় সৌজন্যে সাক্ষাতের জন্য যান। এসময় তার প্রচারণার সংবাদ শুনে আওয়ামী লীগ এমপি সমর্থিত কর্মীরা ওই কার্যালয়ে হামলা চালায় এবং ইটপাটকেলে মেরে অফিসের জানালার গ্লাস ভেঙে ফেলে। এছাড়াও অফিসের নিচে থাকা মোটরসাইকেল ভাঙচুর করে বলেও অভিযোগ রয়েছে।

এরই প্রেক্ষিতে ঘটনার দিন বিকালেই প্রধান নির্বাচন কমিশন টাঙ্গাইল বরাবর অভিযোগ দায়ের করেন স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। তার অভিযোগ আমলে নিয়ে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছোট মনিরকে ২১ ডিসেম্বর ২ টা ৩০ মিনিটে নির্বাচন অনুসন্ধান কমিটি টাঙ্গাইল কার্যালয়ে স্বশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন।

অপরদিকে, গোপালপুর উপজেলার ঝাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন লিখিত অভিযোগ করেন যে- গত ১৯ ডিসেম্বর বিকালে স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর সমর্থকরা ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে প্রবেশ করে বঙ্গবন্ধুর ছবি, আসবাবপত্র ভাঙচুর ও কেন্দ্র খরচের টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন। এই অভিযোগ আমলে নিয়ে ২১ ডিসেম্বর সকাল ১১ টা নির্বাচন অনুসন্ধান কমিটি টাঙ্গাইল কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুকে স্বশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন।

এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, ভূঞাপুর-গোপালপুরে গত বুধবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছোট মনির ও স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডুর কাছে ব্যাখা চেয়ে বৃহস্পতিবার তলব করা হয়েছে। এসব এলাকায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy