বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

2023-12-20T17:17:05+00:00
2023-12-20T17:17:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে: আইনমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৫:১৭ পিএম   (ভিজিট : ১৮৬)
X

বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

তিনি বলেন, কোন রাজনৈতিক দল জনগনের সম্পৃক্ততা হারালে তা টিকে থাকতে পারে না। বিএনপির অবস্থাও তেমন হবে। মন্ত্রী বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নির্বাচনী প্রচারনা চালানোর সময় উপজেলার বাদৈর ঈদগা মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। 

তিনি আরো বলেন, বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা হোক বিএনপি জামায়াত ইসলাম তা চায় না। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চায়। নির্বাচনে জনগনের আগ্রহ দেখে বিএনপি ভীত হয়ে সন্ত্রাস করছে।এর আগে মন্ত্রী তিনলাখ পীর এলাকায় একটি পথ সভা করেন। এ সময় কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন, কসবা পৌরসভা মেয়র এমজি হাক্কানি, বিনাউটি ইউনিয়নের চেয়ারম্যান বেদন খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy