চরফ্যাশনে অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

সারাবাংলা

ভোলার চরফ্যাশনে মো. হারুন (১৮) নামের এক অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে

2023-12-20T17:21:29+00:00
2023-12-20T17:21:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চরফ্যাশনে অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৫:২১ পিএম   (ভিজিট : ১৮৫)
X

ভোলার চরফ্যাশনে মো. হারুন (১৮) নামের এক অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত হারুন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের মনু পালোয়ানের ছেলে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী থেকে অটোরিকশা চালক মো. হারুনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, অন্য কোনো জায়গায় গলা কেটে হত্যা করার পর ওই স্থানে লাশ ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy