ডোমারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ডিপজল সহ নিহত ২

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে দ্রুত গতির ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।বুধবার (২০ ডিসেম্বর) বিকাল চারটার

2023-12-20T18:48:11+00:00
2023-12-20T18:48:11+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ডোমারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ডিপজল সহ নিহত ২
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৬:৪৮ পিএম   (ভিজিট : ৭০২)
X

নীলফামারীর ডোমারে দ্রুত গতির ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) বিকাল চারটার দিকে ডোমার দেবীগঞ্জ সড়কের ডোমার ইউনিয়ন পরিষদের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার খয়েরপুর এলাকার বাকিবুল্লাহর ছেলে জাহাঙ্গীর(৩৬) ও একই উপজেলার ঢাংগীর হাট এলাকার মৃত আবু তালেবের ছেলে জাহাঙ্গীর ওরফে ডিপজল (৪৫)।

ডোমার সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ এলাকাবাসীর বরাত দিয়ে জানান, বিকাল চারটার দিকে দেবীগঞ্জ হতে একটি মোটরসাইকেল ডোমারের দিকে ও ডোমার হতে একটি ট্রাক দেবীগঞ্জের দিকে যাচ্ছিল। ডোমার ইউনিয়ন পরিষদের সামনে মোটরসাইকেল ও ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে। 

এলাকাবাসী ও পুলিশ জাহাঙ্গীর ওরফে ডিপজলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডিপজলকেও মৃত ঘোষণা করেন।

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক চালককে আটক করা সম্ভব না হলেও ট্রাকটি  থানায় নিয়ে আসা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy