কালিহাতীতে তিনটি ড্রেজার মেশিন ও ৫ হাজার ফুট পাইপ ধ্বংস

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে ৩টি ড্রেজার মেশিন ও ৫ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার

2023-12-20T19:06:19+00:00
2023-12-20T19:06:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে তিনটি ড্রেজার মেশিন ও ৫ হাজার ফুট পাইপ ধ্বংস
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৭:০৬ পিএম   (ভিজিট : ৩১৩)
X

টাঙ্গাইলের কালিহাতীতে ৩টি ড্রেজার মেশিন ও ৫ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার কোকডহরা ইউনিয়নের চারান বিল ও তৎসংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক। 

এসময় টের পেয়ে ড্রেজার মালিকরা সটকে পড়েন। এ সময় তিনটি ড্রেজার, দু‌টি সাব-মেশিনসহ ৫ হাজার ফুট পাইপ ধ্বংস করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, এসব ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ব্রিজ এবং সড়কসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়ে যাচ্ছে এবং পরিবেশের ওপর বিরুপ প্রভাব পড়ছে। জনস্বার্থে এ ধরনের ড্রেজারের বিরুদ্ধে বিধি মোতাবেক অভিযান পরিচালনা করা হয়েছে এবং পরবর্তীতেও তা অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy