নৌকা পোস্টার ছিঁড়ে ফেলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে অর্থদণ্ড

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

2023-12-20T19:18:05+00:00
2023-12-20T19:18:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নৌকা পোস্টার ছিঁড়ে ফেলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে অর্থদণ্ড
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৭:১৮ পিএম   (ভিজিট : ১৪৪)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে অর্থদণ্ড করা হয়েছে। 

আজ বুধবার (২০ ডিসেম্বর)  দুপুরে বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড করা হয়।  
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খান শাওন।  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলছে এরই মধ্যে উপজেলার আওলিয়াবাজার এলাকায় নৌকা প্রতীকের ঝুলন্ত পোস্টার কাঁচি মার্কার সমর্থকের একটি পিকআপ গাড়ি থেকে ছিঁড়ে ফেলার অপরাধে সংশ্লিষ্ট গাড়ির কাঁচি মার্কার সমর্থককে ৭(২) ধারা লঙ্ঘনের অপরাধে ১৮(১) ধারা অনুসারে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রার্থী ভবিষ্যতে আচরণবিধিমালা প্রতিপালনের বিষয়ে সতর্ক থাকবেন মর্মে জানান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সময় বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো: আসাদুল ইসলাম সহ পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy