নির্বাচনের পরই আখাউড়া ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ শুরু: বিজিবি সেক্টর কমান্ডার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

সীমান্ত আইন জটিলতায় প্রায় তিন বছর ধরে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ দ্বাদশ জাতীয়

2023-12-20T19:23:25+00:00
2023-12-20T19:23:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নির্বাচনের পরই আখাউড়া ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ শুরু: বিজিবি সেক্টর কমান্ডার
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৭:২৩ পিএম   (ভিজিট : ২১৪)
X

সীমান্ত আইন জটিলতায় প্রায় তিন বছর ধরে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই শুরু হবে বলে জানিয়েছেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. শরীফুল ইসলাম মেরাজ। 

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে বিজিবি ও বিএসএফের যৌথ রিট্রিট সিরিমনিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

বিজিবি দিবস উপলক্ষে (৬০ বিজিবি) সুলতানপুর ব্যাটালিয়ন এ সিরিমনির আয়োজন করে। সিরিমনিতে দুই বাহিনী যৌথ প্যারেডের মাধ্যমে জাতীয় পতাকা নামানো হয়। পরে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ফুল ও শুভেচ্ছা উপহার দেয়া হয়। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে শুভেচ্ছা উপহার দেয়া হয়।

সেক্টর কমান্ডার শরীফুল ইসলাম মেরাজ বলেন, ইমিগ্রেশন ভবনের কাজ শুরুর বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চলছে। অচিরেই এ বিষয়ে আমরা সিদ্ধান্ত পেয়ে যাব। নির্বাচনের পরপরই হয়তো এটার কাজ শুরু হয়ে যাবে।

তিনি আরও বলেন, বিজিবি এবং বিএসএফের সুসম্পর্ক আছে বলেই ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে সীমান্তে হত্যা শূন্যের কোটায়। ভবিষ্যতে এই সম্পর্ক আরও উন্নয়ন হবে। সীমান্তে সমস্যাগুলো নিয়ে আমরা দুই বাহিনী প্রতিনিয়ত বসে আলোচনার মাধ্যমে সমাধান করি।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন এবং (৬০ বিজিবি) সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিক হাসান উল্লাহ, উপ অধিনায়ক মেজর এ এম জাবের বিন জব্বার,  বিএসএফের ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কে. সিং. ন্যাগী এবং আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারসহ দুই বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy