দীঘিনালায় জেএসএস-ইউপিডিএফ ঘণ্টাব্যাপী তুমুল বন্দুকযুদ্ধ

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম নাড়াইছড়িতে জেএসএস (সন্তু লারমা) ও ইউপিডিএফ (প্রসিত) দলের মধ্যে ঘণ্টাব্যাপী

2023-12-20T19:38:53+00:00
2023-12-20T19:38:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দীঘিনালায় জেএসএস-ইউপিডিএফ ঘণ্টাব্যাপী তুমুল বন্দুকযুদ্ধ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৭:৩৮ পিএম   (ভিজিট : ২৮২)
X

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম নাড়াইছড়িতে জেএসএস (সন্তু লারমা) ও ইউপিডিএফ (প্রসিত) দলের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে। এ সময় উভয় দলের মধ্যে আনুমানিক ২৫০ থেকে ৩০০ রাউন্ড গুলি বিনিময় হয়।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে এ গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে, এতে তৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় এখনো প্রশাসনের কেউ পৌঁছাতে পারেনি।

জানা যায়, ইউপিডিএফ বিনা উস্কানিতে জেএসএস এর উপর হামলা চালায়। এতে দুই দলের মধ্যে গোলাগুলি শুরু হয়।

এদিকে ইউপিডিএফের দাবি, জেএসএস ইচ্ছাকৃতভাবে ইউপিডিএফ নিয়ন্ত্রণাধীন এলাকায় ঢুকে স্থানীয়দের নিয়ে মিটিং করে উত্তেজনা তৈরি করেছে। এর ফলেই এই গোলাগুলির ঘটনা ঘটে।

এ ঘটনায় হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি কোনো পক্ষ। গোলাগুলির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাহতের নানা রকম তথ্য ভেসে বেড়ালেও তার কোন সত্যতা মিলেনি।

এদিকে এরকম দুর্ধর্ষ ঘটনার পরও মুখ খুলতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy