কালিহাতীতে দাদা হত্যা্র মামলায় নাতি মফিজুল গ্রেফতার

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে চাঞ্চল্যকরদাদাকে পিঁড়ি দিয়ে পিটিয়ে হত্যার আসামি নাতি মফিজুলকে গ্রেফতার করেছে পুলিশ।হত্যাকান্ড ঘটনার পর থেকে আসামি মফিজুল

2023-12-20T20:16:43+00:00
2023-12-20T20:16:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে দাদা হত্যা্র মামলায় নাতি মফিজুল গ্রেফতার
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৮:১৬ পিএম   (ভিজিট : ২০৬)
X

টাঙ্গাইলের কালিহাতীতে চাঞ্চল্যকর দাদাকে পিঁড়ি দিয়ে পিটিয়ে হত্যার আসামি নাতি মফিজুলকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ড ঘটনার পর থেকে আসামি মফিজুল পলাতক ছিল।

বুধবার বিকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা মুন্দইল এলাকা থেকে দাদা হত্যার আসামি মফিজুলকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মফিজুল এলেঙ্গা পৌরসভার স্বরূপপুর গ্রামের ফারুকের ছেলে।

গত ১৮ ডিসেম্বর সোমবার নিহতের মেয়ে নুরবানু বাদী হয়ে নাতি মফিজুলকে আসামি করে মামলা দায়ের করেন।

জানা গেছে, গত ১৭ ডিসেম্বর রোববার সন্ধ্যায় আনছের আলীর সঙ্গে ছেলে ও নাতির ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে দাদা আনছের আলীর মাথায় পিঁড়ি দিয়ে আঘাত করে। এতে তার মাথা থেঁতলে যায়। পরে উদ্ধার করে  হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কালিহাতী থানার এসআই সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে হত্যার আসামি মফিজুলকে মুন্দইল এলাকা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy