কুয়েট অফিসার্স এসোসিয়েশন নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক কার্যনির্বাহী পরিষদ-২০২৪ এর নির্বাচনে সভাপতি পদে প্রকৌশলী মোঃ

2023-12-20T21:07:36+00:00
2023-12-20T21:07:36+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
কুয়েট অফিসার্স এসোসিয়েশন নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৯:০৭ পিএম   (ভিজিট : ২৩৮)
X

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক কার্যনির্বাহী পরিষদ-২০২৪ এর নির্বাচনে সভাপতি পদে প্রকৌশলী মোঃ আসলাম পারভেজ এবং সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মোঃ রুহুল আমিন নির্বাচিত হয়েছেন। 

বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ কাম ক্লাব ভবনে নির্বাহী কমিটির নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি পদে প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, সহ-সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মোঃ রুমেন রায়হান, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শিহাব উদ্দিন, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাদেক হোসেন প্রামানিক, সমাজকল্যাণ সম্পাদক পদে রুবেল শেখ, দপ্তর ও প্রচার সম্পাদক পদে শাহ মোঃ শাহীদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে প্রকৌশলী মোঃ আশিকুর রহমান নয়ন, আইন বিষয়ক সম্পাদক পদে প্রকৌশলী মোঃ জোহুর-উজ-জামান, কোষাধ্যক্ষ পদে খান তৈয়াবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক পদে সোনালী বিনতে শরীফ, সদস্য পদে মোঃ আক্কাস আলী, মোঃ জাহাঙ্গীর হোসেন ও প্রকৌশলী অর্জুন চন্দ্র রায় নির্বাচিত হন। 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মাহবুবুর রহমান এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মশিউর রহমান, মোঃ ওমর ফারুক ও মোঃ মেহেদী ইসলাম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy