নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ১

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ আবুল হাসান খন্দকার সোহেল (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা

2023-12-21T13:39:16+00:00
2023-12-21T13:39:16+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ১
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ১:৩৯ পিএম   (ভিজিট : ১৯৪)
X

নড়াইলে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ আবুল হাসান খন্দকার সোহেল (২৪)  নামের এক  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সে কালিয়া থানার জামরিলডাঙ্গা গ্রামের মোঃ আশরাফ খন্দকারের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই মোঃ ফারুক হোসেন, এএসআই মোঃ আনিসুজ্জামান ও এএসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানার বিধানের মোড় জনৈক বাবুল রায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় আসামি মোঃ আবুল হাসান খন্দকার সোহেলের নিকট হতে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছাব্বিরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বুলেটিনকে বলেন,এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy