ভূঞাপুরে দোকানে দুর্ধর্ষ চুরি, রক্ত দেখে চোর শনাক্ত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে ৩ মাসের ব্যবধানে দ্বিতীয়বার একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্থানীয়দের

2023-12-21T17:53:00+00:00
2023-12-21T17:53:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে দোকানে দুর্ধর্ষ চুরি, রক্ত দেখে চোর শনাক্ত
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৫:৫৩ পিএম   (ভিজিট : ৫৫৪)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে ৩ মাসের ব্যবধানে দ্বিতীয়বার একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরের নেতৃত্বে উপজেলার মাইজবাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার মাদারিয়া গ্রামের রহিজ উদ্দিনের ছেলে নাজমুল (২৫) ও মাইজবাড়ী গ্রামের সোবহান (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতের কোন সময় উপজেলার মাইজবাড়ী একটি দোকানের টিনের বেড়া কেটে দোকানে প্রবেশ করে নগদ টাকা চুরি করে দুর্বৃত্তরা। সকালে দোকানে গিয়ে চুরির ঘটনাটি দোকান মালিক জুব্বার আলী জানতে পারেন। এসময় ঘটনাস্থলে কয়েক জায়গায় রক্ত পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হয়, টিনের বেড়া কাটার সময় তাদের শরীরের বিভিন্ন অংশ কেটে রক্ত ঝরেছে।

পরে থানায় অভিযোগ দায়ের করলে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে একজনের হাত ও পায়ের বিভিন্ন অংশে সদ্য কাটা রয়েছে। যা তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এছাড়া গ্রেফতারকৃতদের মধ্যে নাজমুল মাদকসেবী বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ্ জানান, দোকানে চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। চুরির ২৩ হাজার টাকার মধ্যে ২২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না সেটি তদন্ত চলছে। উল্লেখ্য, এর আগে গত ৯ সেপ্টেম্বর তালা ভেঙে একই দোকানে চুরির ঘটনা ঘটেছিল।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy