চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ নারী আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি অভিযানে ৭টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগজিন, পিস্তল ও মেশিনগানের ২৯৩ রাউন্ড গুলি, ৩৫ বোতল ফেনসিডিলসহ

2023-12-21T18:53:27+00:00
2023-12-21T18:53:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ নারী আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৬:৫৩ পিএম   (ভিজিট : ৩০২)
X

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি অভিযানে ৭টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগজিন, পিস্তল ও মেশিনগানের ২৯৩ রাউন্ড গুলি, ৩৫ বোতল ফেনসিডিলসহ এক নারী পাচারকারীকে আটক করেছে ৫৯ (রহনপুর) বিজিবি ব্যাটলিয়ন৷

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ৫৯ বিজিবি ব্যাটালিয়ন। 

সংবাদ সম্মেলনে জানা যায়, বুধবার অস্ত্রের দুটি চালান সোনামসজিদ ও চকপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে- এমন সংবাদের ভিত্তিতে- উপঅধিনায়ক মেজর এসএম ইমরুল কায়েসের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ৯’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়লাবাড়ি বিজিবি ভেহিক্যাল স্ক্যানার চেকপোস্ট এলাকায় কয়েকটি গাড়ি তল্লাশি করেন। এ সময় একটি সিএনজি তল্লাশিকালে এক নারী যাত্রীর নিকট থাকা একটি পলিথিন ব্যাগে শুটকির মধ্যে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক করা হয় রুমি বেগমকে।আটক নারী উপজেলার পশ্চিম চন্ডিপুর গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে।

এদিকে একই সময় চকপাড়া বিওপির সীমান্ত এলাকা দিয়ে প্রবেশের সময় অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে অপর একটি দল সীমান্ত পিলার ১৮২/৬-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঊনিশবিঘি এলাকার একটি আমবাগানে অভিযান চালানো হয়। 

এ সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বস্তায় তল্লাশি করে ছয়টি বিদেশী পিস্তল, ১২টি ম্যাগাজিন, ২৩৬ রাউন্ড পিস্তলের গুলি, ৫১ রাউন্ড মেশিনগানের গুলি ও ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

বিজিবি জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে অস্ত্রের একটি বড় চালান সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ প্রবেশ করবে বলে গোয়েন্দা তথ্যের মাধ্যমে অধিনায়ক জানতে পারেন। এরই প্রেক্ষিতে বুধবার বিজিবি দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বিজিবি কর্মকর্তা ও সদস্যগণের কর্ম ব্যস্ততা ও নির্বাচন উপলক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য মাঠ পর্যায়ের প্রশাসন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে রাজশাহীতে মতবিনিময় সভায় অংশগ্রহণের সুযোগ নিয়ে চোরাকারবারীরা অস্ত্র-গুলি চালানের সুযোগ নিচ্ছিল। পৃথক অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিল উদ্ধার করা হয়। 

বিজিবি আরও জানায়, ৫৯ বিজিবির সবচেয়ে বড় অস্ত্র উদ্ধারের অভিযান এটি। সীমান্তে কঠোর নজরদারী ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy