নীলফামারী-৪ আসনে ট্রাক প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোখছেদুল মোমিনের (প্রতীক ট্রাক) বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর)

2023-12-21T19:07:16+00:00
2023-12-21T19:07:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নীলফামারী-৪ আসনে ট্রাক প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৭:০৭ পিএম   (ভিজিট : ৪৯৫)
X

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোখছেদুল মোমিনের (প্রতীক ট্রাক) বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বর্তমান সংসদ সদস্য ও জাপার প্রার্থী আহসান আদেলুর রহমানের নির্বাচনী এজেন্ট কাজী ময়নুল ইসলাম লিখিতভাবে ওই অভিযোগ করেন।

নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বরাবরে ওই অভিযোগ করেন তিনি। এতে বলা হয় নীলফামারী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোখছেদুল মোমিন আচরণবিধি লঙ্ঘন করে প্রতিদিনই সৈয়দপুর ও কিশোরগঞ্জ এলাকায় জনসভা করছেন। ট্রাক প্রতীকের ওই প্রতিদ্বন্দ্বি প্রার্থী নাট্যদলের নামে জনসভা করছেন। 

এতে উল্লেখ করা হয়, গত ১৯ ডিসেম্বর সৈয়দপুরের গোলাহাটে ও ২০ ডিসেম্বর সৈয়দপুর শহরের জোড়াপুকুর ঈদগা মাঠে এভাবে জনসভা করেন। বিষয়টি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে জানানো হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠিত করার লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনারের প্রতিশ্রুতির আলোকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন নির্বাচনী এজেন্ট। অন্যথায় শান্তিভঙ্গের আশঙ্কা রয়েছে বলে আবেদনে উল্লেখ করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy