ঘোড়াঘাটে সেনাবাহিনীর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাটে সেনাবাহিনীর পক্ষ থেকে ১১ পদাতিক ডিভিশনের ৯৩ সাঁজোয়া ব্রিগেড শীতার্ত মানুষের মাঝে ৫৫০টি কম্বল বিতরণ করেছে

2023-12-22T14:51:48+00:00
2023-12-22T14:51:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে সেনাবাহিনীর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ২:৫১ পিএম   (ভিজিট : ১৫৯)
X

দিনাজপুরের ঘোড়াঘাটে সেনাবাহিনীর পক্ষ থেকে ১১ পদাতিক ডিভিশনের ৯৩ সাঁজোয়া ব্রিগেড শীতার্ত মানুষের মাঝে ৫৫০টি কম্বল বিতরণ করেছে ।

 বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মাঠে এ সব কম্বল বিতরণ করা হয়।

বেংগল ক্যাভালরি-এর আয়োজনে সেনাপ্রধান এর নির্দেশনায় ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসিন রেজা এ সব কম্বল বিতারণ করেন।
এ সময় সংগে ছিলেন, বেংগল ক্যাভালরির অধিনায়ক ওএসপি,এএফডব্লিউসি,পিএসসি লেঃ কর্নেল সেলিম রেজা, বিজিবিএম,পিবিজিএম, পিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান,ঘোড়াঘাট থানার অফিসার  আসাদুজ্জামান আসাদ।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ছাড়াও নানাবিধ জন সেবামূলক কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

শীতে উষ্ণতার পরশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ভালো মানের কম্বল পেয়ে স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy