সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যপারে শতভাগ আশাবাদী আখাউড়ায় এনপিপি প্রার্থী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কসবা—আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া—৪) আসনে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) মনোনিত সংসদ সদস্য প্রার্থী শাহীন খান আখাউড়ায়

2023-12-22T15:26:24+00:00
2023-12-22T15:26:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যপারে শতভাগ আশাবাদী আখাউড়ায় এনপিপি প্রার্থী
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৩:২৬ পিএম   (ভিজিট : ১৮৪)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কসবা—আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া—৪) আসনে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) মনোনিত সংসদ সদস্য প্রার্থী শাহীন খান আখাউড়ায় গণসংযোগ করেছেন। 

বৃহস্পতিবার(২১ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি পৌরশহরের খড়মপুরস্থ শাহপীর কল্লা শহীদ (র.) মাজার শরীফ জিয়ারত করেন। জিয়ারত শেষে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে নির্বাচনী লিফলেট বিতরণ করেন তিনি। এসময় তিনি সকলের কাছে তার নির্বাচনী প্রতীক আম মার্কায় ভোট চান। পরে তিনি রাত ৮ টা পর্যন্ত আখাউড়া সড়ক বাজার এলাকায় গণসংযোগ করে লিফলেট বিতরণ করেন। ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার আহবান জানান তিনি। 

গণসংযোগ শেষে শাহীন খান বলেন,  গত পরশু দিন কসবা আড়াইবাড়ী থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। আজকে খড়মপুর মাজার জিয়ারত করে আখাউড়ায় গণসংযোগ শুরু করলাম। 

তিনি বলেন, নির্বাচন নিয়ে জনগণের ব্যাপক আগ্রহ দেখছি। নির্বাচনতো একটা একটা আনন্দ। একটা আমেজ। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যপারে তিনি শতভাগ আশাবাদি বলে জানান। 

শাহীন খান কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামের বাসিন্দা। তিনি এনপিপি’র ভাইস প্রেসিডেন্ট। এর আগে তিনি কসবা উপজেলা সদর থেকে সড়ক পথে গণসংযোগ করে আখাউড়ায় আসেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy