বাকেরগঞ্জে অসহযোগ আন্দোলনের সমর্থনে বিএনপির লিফলেট বিতরণ

বরিশাল ব্যুরো

সারাবাংলা

বরিশালের বাকেরগঞ্জে অসহযোগ আন্দোলনের সমর্থনে লিফলেট বিতরণ করা হয়েছ।শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৯ টায় উপজেলার চরামদ্দি ইউনিয়ন থেকে

2023-12-22T16:10:25+00:00
2023-12-22T16:10:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাকেরগঞ্জে অসহযোগ আন্দোলনের সমর্থনে বিএনপির লিফলেট বিতরণ
বরিশাল ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৪:১০ পিএম   (ভিজিট : ১৮৭)
X

বরিশালের বাকেরগঞ্জে অসহযোগ আন্দোলনের সমর্থনে লিফলেট বিতরণ করা হয়েছ। 

শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৯ টায় উপজেলার চরামদ্দি ইউনিয়ন থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক,সাবেক সাংসদ  আবুল হোসেন খান। 

পরে তিনি চরাদি, দুধল, কবাই, গারুড়িয়া, বাকেরগঞ্জ পৌরসভা, পার্দ্রিশিবপুর, নিয়ামতি ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করে নির্বাচনে ভোট বর্জনের লক্ষে লিফলেট বিতরণ করেন। এসময় নেতাকর্মীরা আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন বয়কট করতে বিভিন্ন স্লোগান দেয়।

লিফলেট বিতরণকালে এছাড়া আরও  উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হারুন জোমাদ্দার, পৌর বিএনপির আহবায়ক নাসির উদ্দীন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার, পৌর বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ  সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy