জনগণ ছাড়া অসহযোগ আন্দোলন করার কোন মানেই হয় না : শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

জনগণ যাদের সঙ্গে নেই তাদের অসহযোগ আন্দোলন করার কোন মানেই হয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের

2023-12-22T17:08:32+00:00
2023-12-22T17:08:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জনগণ ছাড়া অসহযোগ আন্দোলন করার কোন মানেই হয় না : শিক্ষামন্ত্রী
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৫:০৮ পিএম   (ভিজিট : ১০৫)
X

জনগণ যাদের সঙ্গে নেই তাদের অসহযোগ আন্দোলন করার কোন মানেই হয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

তিনি বলেন-১৯৭১ সালে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে অসহযোগ করেছি, আমরা সফল হয়েছি। বৃটিশ বিরোধী আন্দোলনে গান্ধিজি অসহযোগ করেছেন, তিনি সফল হয়েছেন। সফল অসহযোগ এগুলোই। আর উনারা (বিএনপি) কার বিরুদ্ধে কাকে নিয়ে অসহযোগ করছেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কেঁতুয়া গ্রামের পাটওয়ারী বাড়ীতে উঠোন বৈঠক শেষে বিএনপির অসহযোগ আন্দোলন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারা দুইজন ৫জন নিয়ে রাস্তায় দৌড়া দৌড়ি করেন এবং নাশকতা করেন। অসহযোগ মানে কিন্তু নাশকতা নয়। অসহযোগ মানে ট্রেনের মধ্যে আগুন দিয়ে শিশু নারী হত্যা করা। যারা এই নশকতা ও সহিংসতা করে, যারা যুদ্ধাপরাধীদের দোসর, অসহযোগের মানেও তারা বুঝেন না, অসহযোগ করার তাদের কোন সুযোগও নেই, কারণ জনগণ তাদের সঙ্গে নেই। জনগণকে ছাড়া অসহযোগ করা যায় না।

দীপু মনি বলেন, সবাইকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। কিন্তু তারাত আসলে ইতিহাস বিকৃতকারী, সে কারণে তারা ইতিহাসও বুঝেন না।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy