ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের ক্লিপ খোলার সময় যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের ক্লিপ খোলার অভিযোগে আরিফ (২২) নামে এক যুবককে আটক করেছে আনসার বাহিনীর সদস্যরা।শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের

2023-12-23T15:43:56+00:00
2023-12-23T15:43:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের ক্লিপ খোলার সময় যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৩:৪৩ পিএম   (ভিজিট : ১৫৭)
X

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের ক্লিপ খোলার অভিযোগে আরিফ (২২) নামে এক যুবককে আটক করেছে আনসার বাহিনীর সদস্যরা। 

শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের জেলা শহরের পৈরতলা রেলগেইট ব্রিজ থেকে তাকে আটক করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাটপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। 

আনসার ও ভিডিপির জেলা কমান্ডেন্ট মো. ইসমাইল হোসেন জানান, বিকেলে ওই যুবক পৈরতলা গণকবর এলাকার রেললাইনের প্যাচানো ক্লিপ খুলছিল। এসময় দায়িত্বরত আনসার বাহিনীর সদস্যরা তাকে দেখে ঘটনাস্থলে গিয়ে আটক করে। পরে তার কাছ থেকে চারটি প্যাচানো ক্লিপ উদ্ধার করে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে তাকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আসলাম হোসেন জানান, এ ঘটনায় জিআরপি থানায় মামলা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy