কাহালুতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

কাহালু (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার কাহালুতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আলিফ নামক এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আহত হন আরও

2023-12-23T17:37:58+00:00
2023-12-23T17:37:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাহালুতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৫:৩৭ পিএম   (ভিজিট : ১৬৮)
X

বগুড়ার কাহালুতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আলিফ নামক এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আহত হন আরও ৪ জন।

শুক্রবার রাত ১১ টার দিকে কাহালু থেকে বগুড়াগামী একটি পাজেরো জীপ (ঢাকা-মেট্রো-১৪-০৩৮৩) কাহালু-বগুড়া সড়কের শীতলাই ক্লাবঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বের গাছর সাথে ধাক্কা লাগে দুমড়ে-মুচড়ে ভেঙ্গে যায়। এসময় জীপের মালিক আলিফ হোসেন (২৩) চালক রাসেল (২৫), জীপে থাকা আলিফের বন্ধু সোহান (২২), আতাউর রহমান (২৩) ও রিক্তা (২২) গুরুতর আহত হন। 

সংজ্ঞাহীন অবস্থায় আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় আলিফের মৃত্যু হয়।

নিহত আলিফ বগুড়া সদরের সুত্রাপুর রিয়াজ কাজী লেন এলাকার মৃত আব্দুল মান্নান এর ছেলে। সে এবার বগুড়া নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল এন্ড কলেজ হতে এইচ এসসি পাশ করেন। সড়ক দুর্ঘটনার বিষয়টি থানা পুলিশ নিশ্চিত করেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy