বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বাগাতিপাড়ায় পারিবারিক কলোহের জেরে গ্যাস ট্যাবলট খেয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।শনিবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার নুরপুর মালঞ্চি

2023-12-23T18:07:46+00:00
2023-12-24T15:58:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৬:০৭ পিএম  আপডেট: ২৪.১২.২০২৩ ৩:৫৮ পিএম  (ভিজিট : ১৬১)
X

নাটোরের বাগাতিপাড়ায় পারিবারিক কলোহের জেরে গ্যাস ট্যাবলট খেয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। 

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার নুরপুর মালঞ্চি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফজিলা খাতুন (৩৫) ওই এলাকার ইউসুর আলীর স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলোহের জেরে বাড়িতে থাকা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খান তিনি। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা জটিল দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। পরে রামেকে নেওয়ার পথে ফজিলার মৃত্যু হয়।

বাগাতিপাড়া মডেল থানার অফিয়ার ইনার্জ (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy