মাধবপুরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে অন্য কোনো ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে না।রোববার

2023-12-24T12:28:23+00:00
2023-12-24T12:28:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাধবপুরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১২:২৮ পিএম   (ভিজিট : ২১৭)
X

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে অন্য কোনো ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে না।


রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের মনতলা স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের মাস্টার (গ্রেড-৪) গৌর প্রসাদ দাশ।
 
তিনি জানান, তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গল যাচ্ছিল। পথে সামান্য ত্রুটির কারণে ট্রেনের পেছনের বগিটি লাইনচ্যুত হয়। তবে ট্রেনটি তৃতীয় লাইনে আটকা পড়ায় এতে অন্য কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি। বগিটি উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy