কালিহাতীতে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ শ্রমিকলীগ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম

2023-12-24T16:22:55+00:00
2023-12-24T16:22:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ শ্রমিকলীগ
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৪:২২ পিএম   (ভিজিট : ৩২৮)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদারকে এমপি নির্বাচিত করার জন্য ঐক্যবদ্ধ কালিহাতী উপজেলা শ্রমিকলীগ।

তারই ধারাবাহিকতায় রোববার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে উপজেলার সকল মালিক শ্রমিক সংগঠনের উদ্যোগে এবং উপজেলা শ্রমিক লীগের আয়োজনে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদার।

এসময় উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ জাহিদুল ইসলাম শিপলু'র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, কালিহাতী ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, কালিহাতী-হামিদপুর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মিন্টু সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির ও কালিহাতী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আল হাদি নিশাত প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নুরুল আলম খসরু, সাবেক সদস্য আসলাম সিদ্দিকী ভূট্টো, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy