নারায়ণগঞ্জে ট্রেনে বোমা বিস্ফোরণের সময় আটক ৩

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নারায়ণগঞ্জ স্টেশনে ঢাকাগামী একটি ট্রেনে বোমা বিস্ফোরণের সময় তিনজনকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ।রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ

2023-12-24T16:34:58+00:00
2023-12-24T16:34:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে ট্রেনে বোমা বিস্ফোরণের সময় আটক ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৪:৩৪ পিএম   (ভিজিট : ১৪৫)
X

নারায়ণগঞ্জ স্টেশনে ঢাকাগামী একটি ট্রেনে বোমা বিস্ফোরণের সময় তিনজনকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, জয়নাল আবেদীন (২২), হাবিবুর রহমান ওরফে হাসান (২১) এবং মো. আরিফ (২৩)।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, দুপুরে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্যেশে ছেড়ে যাওয়ার সময় একটি কমিউটার ট্রেনে তিনজন হাতবোমা বিস্ফোরণে চেষ্টা করে। এসময় তাদের হাতেনাতে আটক করি।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বোমা বিস্ফোরণে ঘটানোর চেষ্টার কথা স্বীকার করেছে। তবে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy