গাজীপুরকে সন্ত্রাসমুক্ত করতেই নির্বাচনে নেমেছি : স্বতন্ত্র প্রার্থী

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিন বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি

2023-12-24T16:56:11+00:00
2023-12-24T16:56:11+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
গাজীপুরকে সন্ত্রাসমুক্ত করতেই নির্বাচনে নেমেছি : স্বতন্ত্র প্রার্থী
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৪:৫৬ পিএম   (ভিজিট : ২২৯)
X

দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিন বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি এমপি নির্বাচিত হলে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে এই আসনকে হানাদার মুক্ত করব। টঙ্গীকে শান্তির জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করবো। গতকাল রোববার টঙ্গীর দক্ষিণ আউচপাড়া ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিনের বাসভবনে সাংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন এসব কথা বলেন। 
সম্মেলনে বুদ্দিন প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী জাহিদ আহসান রাসেলকে উদ্দেশ্য করে বলেন, ১৮ বছরে গাজীপুর ও টঙ্গীতে কোন উন্নয়ন হয়নি। মানুষকে জিম্মি করে চাচা ভাতিজা মিলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এসব নিয়ে চায়ের স্টলে বসে পত্রিকার খবর পড়ে মানুষ সমালোচনা করে। আমি নির্বাচিত হলে ৭১ সালে যেভাবে হানাদার মুক্ত করেছি ঠিক সেভাবে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে গাজীপুর ও টঙ্গীকে হানাদার মুক্ত করব। গাজীপুর দুই আসনকে সন্ত্রস মুক্ত করতেই মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে নির্বাচনে নেমেছি।

সম্মেলনে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ২২ডিসেম্বর নৌকা প্রতীকের প্রার্থী প্রতিমন্ত্রী রাসেলের পালিত সন্ত্রাসীরা আমাদের চারটি মাইক ছিনিয়ে নিয়েছে। কলেজ গেটে তালা দিয়েছে। তারা আমাদের লোকজনকে মারধরও করেছে। তিনি প্রচারণায় হামলা করার অভিযোগে নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ আহসান রাসেলের মনোনয়ন বাতিলের দাবী জানান। একই সাথে প্রশাসনে ঘাপটি মেরে থাকা প্রতিদ্বন্ধী প্রার্থীর আত্মীয় স্বজনকে সতর্ক থাকতে অনুরোধ করেন। জাহাঙ্গীর আলম সকল অভিযোগ মিডিয়ার মাধ্যমে করা হবে জানিয়ে বলেন, সুষ্ঠু ভোট অনুষ্ঠানে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ গুলো প্রশাসন মিডিয়ার মাধ্যমে জানবে। আমরা সরাসরি অভিযোগ দিব না। সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর আওয়ামীলীগের নেতাকর্মী ও স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিনের কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে টঙ্গীর বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন কাজী আলিম উদ্দিন বুদ্দিন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy