নবীনগরে নতুন কারিকুলামের শিক্ষক প্রশিক্ষণের সমাপনী

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পর্যায়ের ৮ম ও ৯ম শ্রেণির বিষয় ভিত্তিক শিক্ষকগণের জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক ৭ দিনব‍্যাপি (১৮

2023-12-24T17:48:00+00:00
2023-12-24T17:48:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নবীনগরে নতুন কারিকুলামের শিক্ষক প্রশিক্ষণের সমাপনী
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৫:৪৮ পিএম   (ভিজিট : ৯৩৬)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পর্যায়ের ৮ম ও ৯ম শ্রেণির বিষয় ভিত্তিক শিক্ষকগণের জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক ৭ দিনব‍্যাপি (১৮ ডিসেম্বর-২৪ ডিসেম্বর) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) প্রশিক্ষণের ৭ম দিনে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিটে বিভিন্ন বিষয়ভিত্তিক ক্লাসে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়।

বাংলা বিষয়ের কক্ষে প্রশিক্ষণের উপর অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন, প্রশিক্ষক মো. কামরুল ইসলাম, প্রশিক্ষক মো. এজাজ আহমেদ, সিনিয়র শিক্ষক আমেনা বেগম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাকারিয়া, সিনিয়র শিক্ষক নাজমা পারভীন, প্রভাষক মোহাম্মদ নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক  সিরাজুল ইসলাম, স্বপন মিয়া প্রমুখ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোকাররম হোসেন বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নে ৭দিনব্যাপী এ প্রশিক্ষণ সুষ্ঠু সুন্দরভাবে সমাপ্তি হওয়ায় সন্তোষ প্রকাশ করছি এবং প্রশিক্ষকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy