ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর ধামইরহাটে ব্যাটারি চালিত ভ্যানের সঙে মোটরসাইকেল এর সংঘর্ষে দিলদার হোসেন (৪০) নামের একজন আরোহীর মৃত্যু হয়েছে।রোববার (২৪

2023-12-24T18:43:59+00:00
2023-12-24T18:43:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৬:৪৩ পিএম   (ভিজিট : ১৩১)
X

নওগাঁর ধামইরহাটে ব্যাটারি চালিত ভ্যানের সঙে মোটরসাইকেল এর সংঘর্ষে দিলদার হোসেন (৪০) নামের একজন আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ১টায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের ঘুকসি ব্রিজের উপরে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি পার্শ্ববর্তি বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের আরজি পাঁচঘড়িয়া নামক এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা যায়, নিজ মোটরসাইকেল নিয়ে দিলদার হোসেন ধামইরহাট বাজারে আসার পথে ঘুকসি ব্রীজের উপরে পৌচ্ছালে বিপরিত দিক থেকে আসা একটি সিমেন্ট এর ঢেউ টিন বোঝাই ব্যাটারি চালিত ভ্যানের সঙে সংঘর্ষ বাঁধে।

এতে মোটারসাইকেল চালক গুরতর আহত হলে ঘটনাস্থল থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী বিপিএম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy