নড়াইলের প্রবেশদ্বার কালনা সেতুতে মাশরাফিকে অভ্যর্থনা

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়াবিষয়ক সস্পাদক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের আওয়ামী

2023-12-24T18:51:31+00:00
2023-12-24T18:54:25+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
নড়াইলের প্রবেশদ্বার কালনা সেতুতে মাশরাফিকে অভ্যর্থনা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৬:৫১ পিএম  আপডেট: ২৪.১২.২০২৩ ৬:৫৪ পিএম  (ভিজিট : ২১৮)
X

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়াবিষয়ক সস্পাদক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা রবিবার (২৪ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পমাল্য অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করেন । 

বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। দ্বিতীয় বারে মত আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী হওয়ার পর তিনি প্রথমবারে নির্বাচনি এলাকায় আসেন। 

টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল থেকে সড়কপথে গাড়ির বহর নিয়ে লোহাগড়ার মধুমতির কালনা সেতুতে বিকাল ৪টার দিকে পৌঁছান। দুপুর থেকে বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরাও মোটর সাইকেলের বহর নিয়ে মাশরাফিকে অভ্যর্থনা জানাতে নড়াইলের লোহাগড়া প্রবেশদ্বার কালনা সেতু এলাকায় ভিড় করেন হাজারো সমার্থকরা। 

সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, প্রধানমন্ত্রী প্রথমবার যখন নৌকা প্রতিক আমাকে দিলেন তখন আমি মধুমতি নদীর কালনা ঘাট ফেরি পারাপার হয়ে নড়াইলে আসলাম। আজ সেখানে সেতু পার হয়ে আমার নির্বাচনি এলাকায় আসতে পেরেছি। আপনারা সকলে মিলে নৌকা প্রতিকে ভোট দিবেন। 

এসময় উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনসী আলাউদ্দীন, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিূউর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারন সস্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না, মোঃ ওবায়দুর রহমান বিপ্লবসহ প্রমুখ। 

এসময় আওয়ামী যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা দলীয় প্রার্থী মাশরাফিকে ফুল দিয়ে বরণ করে নেন। 

রাস্তার দুই পাশে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি হাজারো ভক্ত ও সমর্থক ভিড় করেন। কালনা সেতু এলাকায় ঢাকা-কালনা-লোহাগড়া-নড়াইল-যশোহর মহা সড়কের কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে মুনসী আলাউদ্দীন মোড়, লোহাগড়া চৌরাস্তা সিএন্ড বি মোড়,উপজেলা গেট, এড়েন্দা,দওপাড়া বাসস্ট্যান্ড, মাদ্রাসা বাজার, মালিবাগ মোড়সহ বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy