শিবগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তিনজনকে শোকজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নির্বাচনী এলাকায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান, কানসাট ইউপি’র সাবেক চেয়ারম্যান বেনাউল ইসলাম ও

2023-12-24T18:55:20+00:00
2023-12-24T18:55:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তিনজনকে শোকজ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৬:৫৫ পিএম   (ভিজিট : ২২৩)
X

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নির্বাচনী এলাকায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান, কানসাট ইউপি’র সাবেক চেয়ারম্যান বেনাউল ইসলাম ও শিবগঞ্জ উপজেলা আ. লীগের সহ-সভাপতি মোঃ নাজমুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় রোববার দুপুরে শোকজ প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ-১ এর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ এম. সারওয়ার জাহান।

তারা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় কেন বিধি মোতাবেক ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না, আগামীকাল রোববার বিকেল ৩ টায় স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য নির্দেশ প্রদান করেন নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান।

জানা যায়, গত ২৩ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচনী এলাকা পরিদর্শনকালে শিবগঞ্জের বিভিন্ন রাস্তার পাশে শতাধিক স্থানে উপরোক্ত অভিযুক্ত ব্যক্তিদের বাঁশের খুঁটিতে বিভিন্ন আকৃতির পিভিসি শিটে রঙিন প্রিন্টকৃত কাঠের প্রেমে বাঁধাইকরা ছবিসহ ‘নৌকা’ প্রতীকে ভোট প্রার্থনা সম্বলিত ব্যানার বা প্ল্যাকার্ড টানিয়েছেন, তা দৃষ্টিগোচর হয়। উক্ত রূপ প্রচার ২০১৮ সালের সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার বিধি ৭ (৩) এর সুষ্পষ্ট লঙ্ঘন। 

নির্বাচন আচরণ বিধি লংঘন করায় বিধিমালার ১৮ বিধি অনুয়ায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না মর্মে নিম্নস্বাক্ষরকারীর জেলা ও দায়রা জজ আদালত ভবন-২ এ বিকেল ৩টায় অভিযুক্ত ব্যক্তিদের স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৯১ক এর (৫) (ক) অনুচ্ছেদের ক্ষমতাবলে নির্দেশ প্রদান করা হলো।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy