আবারও ক্ষমতায় আসলে অসমাপ্ত কাজ সম্পন্ন করবো: এইচ এম ইব্রাহিম

চাটখিল প্রতিনিধি

সারাবাংলা

অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আবারো জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চাইলেন নোয়াখালী-১ (চাটখিল- সোনাইমুড়ী) আসনের ২বারের সফল সাংসদ

2023-12-24T20:33:42+00:00
2023-12-24T20:33:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবারও ক্ষমতায় আসলে অসমাপ্ত কাজ সম্পন্ন করবো: এইচ এম ইব্রাহিম
চাটখিল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৮:৩৩ পিএম   (ভিজিট : ১৫২)
X

অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আবারো জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চাইলেন নোয়াখালী-১ (চাটখিল- সোনাইমুড়ী) আসনের ২বারের সফল সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি।

আজ ২৪ ডিসেম্বর (রবিবার) সকাল থেকে রাত পর্যন্ত নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় সভা করেন তিনি।

সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি বলেন, আমি গত দশ বছর ধরে আপনাদের এমপি হিসেবে আছি, আমার আসনে অল্প কিছু উন্নয়নের বাকী আছে, আমি আবারও ক্ষমতায় আসলে (চাটখিল-সোনাইমুড়ী) আসনের অসমাপ্ত কাজ গুলো সম্পন্ন করতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি গোলাম কুদ্দুছ, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আজহার ইসলাম, এডভোকেট নাজমা কায়সার, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি, সাবেক ভিপি মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান খান বাবুল, সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, সাবেক প্যানেল মেয়র আহসান হাবিব সমীর, মমিন পুর ৩নং ওয়ার্ড এর যুগ্ন আহবায়ক ইটালি প্রবাসী খোরশেদ আলম, সুপ্রিমকোর্ট আইনজীবি ব্যারিষ্টার মামুনুর রশিদ দেওয়ান, সাবেক মেম্বার কাজী ছালেক,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন ভূইয়া, কৃষি মন্ত্রনালয়ের সাবেক সচিব কায়কোবাদ, সাবেক চেয়ারম্যান গোলাম হায়দার কাজল, সাবেক যুবলীগ নেতা ইটালী প্রবাসী বাবলু প্রমূখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy