ময়মনসিংহে ফেব্রিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ময়মনসিংহের শিল্পাঞ্চল খ‍্যাত ভালুকা উপজেলার তাইপে বাংলা ফেব্রিকস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ কোটি

2023-12-25T14:35:38+00:00
2023-12-25T14:35:38+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে ফেব্রিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ২:৩৫ পিএম   (ভিজিট : ১৭৫)
X

ময়মনসিংহের শিল্পাঞ্চল খ‍্যাত ভালুকা উপজেলার তাইপে বাংলা ফেব্রিকস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের।

সোমবার (২৫ ডিসেম্বর) ভোর সকাল ৬টার দিকে উপজেলার হাজিরবাজার গাদোমিয়া এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।  

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।  

তিনি আরও বলেন, ৪ হাজার ৭০০ স্কয়ার ফিটের শেড ভবনের ভেতরে মেশিন, ফেব্রিকস ও ফ্রিস আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানানো হবে।  

এ বিষয়ে কারখানার ম্যানেজার ফরিদ আহমেদ বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ৬ টন ফেব্রিকস, চারটি স্ট্যান্টার মেশিন, একটি কমপ্যাক্টিং মেশিন পুড়ে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, এ ঘটনায় মালিকপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy