সৈয়দপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর সৈয়দপুরে জিয়াম (৩৬) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার কাজীরহাট এলাকা

2023-12-25T15:13:15+00:00
2023-12-25T15:13:15+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৩:১৩ পিএম   (ভিজিট : ২০৮)
X

নীলফামারীর সৈয়দপুরে জিয়াম (৩৬) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার কাজীরহাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মশাউড়ায় গ্রামের বাসিন্দা ও সৈয়দপুরের এনজিও কর্মী বলে এলাকাবাসী জানায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা যায়, গত দুই মাস আগে একই এলাকার এক মেয়ের সাথে তার বিয়ে হয়। তিনি সৈদয়পুর শহরে ভাড়া থাকতেন। তাদের মধ্যে ঝগড়া হওয়ায় রাগ করে তার স্ত্রী চলে যায়। এরপর গত রাতে সে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ বিষয়ে সৈয়দপুর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। ময়ন্তদন্তের পর জানা যাবে তার মৃত্যুর কারণ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy