ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো মা ও ছেলের

আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭

2023-12-25T21:35:05+00:00
2023-12-25T21:35:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো মা ও ছেলের
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৯:৩৫ পিএম   (ভিজিট : ২৫৪)
X

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার কাকিনা চাপারতল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মা রিনা বেগম(২৫) কাকিনা মৈশামুড়ি এলাকার মনির হোসেন বাবুর স্ত্রী। ছেলে রায়হান হাসান(২) মনিরের একমাত্র সন্তান।

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক দিয়ে হাতিবান্ধা থেকে বাড়ি ফিরছিলেন বাবা মনির হোসেন বাবু, মা রিনা বেগম ও ছেলে রায়হান হাসান। মোটরসাইকেলটি কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল এলাকায় পৌঁছালে পাথর বোঝাই একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেল ও চালক বাবা মনির হোসেন বাবু সড়কের পাশে ছিটকে পড়ে। আর মা রিনা ছেলেসহ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক আল-আমিন হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। দূর্ঘটনা স্থলে স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। পরবর্তী ব্যবস্থা আইন অনুযায়ী সম্পূর্ণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy