হজের রেজিস্ট্রেশন শুরু করল সৌদি সরকার

নিজস্ব প্রতিবেদক

ধর্ম

আগামী ২০২৪ সালে হজের রেজিস্ট্রেশন শুরু করেছে সৌদি আরবের হজ এবং ওমরাহ মন্ত্রণালয়। নুসুক হজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে সারা

2023-12-26T12:27:26+00:00
2023-12-26T12:27:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হজের রেজিস্ট্রেশন শুরু করল সৌদি সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ১২:২৭ পিএম   (ভিজিট : ৩০৯)
X

আগামী ২০২৪ সালে হজের রেজিস্ট্রেশন শুরু করেছে সৌদি আরবের হজ এবং ওমরাহ মন্ত্রণালয়। নুসুক হজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে সারা বিশ্ব থেকে আগ্রহীরা নিজের এবং পরিবারের জন্য ২০২৪ সালের হজ রেজিস্ট্রেশন করতে পারবেন।

খবর সৌদি গেজেটের।    
নুসুক হজ অ্যাপ্লিকেশন হজ করতে আগ্রহীদের জন্য একটি ওয়ান-স্টপ সেবা প্রদানকারী প্ল্যাটফর্ম, যা সৌদি হজ এবং ওমরাহ মন্ত্রণালয় পরিচালনা করে থাকে। এখানে হজ করতে আগ্রহীদের জন্য স্বীকৃত সব সেবা প্রদানকারী সংস্থার বিভিন্ন প্যাকেজ সহজে খুঁজে পাওয়া যাবে। হজযাত্রীরা ইমেইল দিয়ে তাদের নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করার পর ওয়েবসাইটের মাধ্যমে তাদের নাম নিবন্ধন করতে পারবেন এবং প্রদত্ত তালিকা থেকে নিজ দেশ নির্বাচন করে নিতে পারবেন, যেখানে ২০২৪ সালের হজের জন্য অনুমোদিত সমস্ত দেশ অন্তর্ভুক্ত রয়েছে।

 এছাড়াও  hajj.nusuk.sa এই ওয়েবসাইট থেকে হজের যাবতীয় তথ্য পাওয়া যাবে।  

২০২৩ সালের হজ ছিল করোনা মহামারি পরবর্তী প্রথম পূর্ণমাত্রার হজ। যেখানে প্রায় সাড়ে ১৬ লাখ বিদেশি এবং প্রায় দুই লাখ সৌদি নাগরিকসহ মোট ১৮ লাখ ৪৫ হাজার ৪৫ জন হজ পালন করেন।





Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy