গুড নেইবারস'র উদ্যোগে ওয়াস এ্যাডুকেশন বিষয়ক ক্যাম্পেইন

কুয়াকাটা প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর মহিপুরে গুডনেইবারস্ বাংলাদেশ কলাপাড়া কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট'র উদ্যোগে “বসত বাড়ি ও চারপাশ পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ্য

2023-12-26T17:16:11+00:00
2023-12-26T17:16:11+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
গুড নেইবারস'র উদ্যোগে ওয়াস এ্যাডুকেশন বিষয়ক ক্যাম্পেইন
কুয়াকাটা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৫:১৬ পিএম   (ভিজিট : ১৭৩)
X

পটুয়াখালীর মহিপুরে গুডনেইবারস্ বাংলাদেশ কলাপাড়া কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট'র উদ্যোগে “বসত বাড়ি ও চারপাশ পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ওয়াস এ্যডুকেশন বিষয়ক ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় মহিপুর থানার সদর ইউনিয়নের ৪৫নং মনোহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ক্যাম্পেইন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কলাপাড়া সিডিপির হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাস'র সঞ্চালনায়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মো: হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার, মহিপুর থানা অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন তালুকদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিম, ডি,আর,আর প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপক কুমার দাস, ইউপি সদস্য সেরাজুল ইসলাম সহ, সভায় শিশু ও অভিভাবক সিডিপির কর্মীবৃন্দ সহ এলাকার ৩০০ জন নারী অংশগ্রহন করেন। 

সভায় সকল অংশগ্রহনকারীদের মাঝে সচেতনতার জন্য টি-শার্ট বিতরণ করা হয়। সকল অতিথিবৃন্দ কিভাবে আমরা আমাদের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সকলে মিলে সুস্থ্য সুন্দর জীবন যাপন করতে পারি সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy