লোহাগড়ায় ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা প্রদান

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল ও হেচলাগাতি গ্রামের স্বল্প আয়ের ২০০০ মানুষের মাঝে ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।ম্যানগ্রোভ এক্সপ্রেস

2023-12-26T17:29:48+00:00
2023-12-26T17:29:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা প্রদান
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৫:২৯ পিএম   (ভিজিট : ১৯৬)
X

নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল ও হেচলাগাতি গ্রামের স্বল্প আয়ের ২০০০ মানুষের মাঝে ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। 

ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে স্বল্প আয়ের মানুষের মাঝে এ খাদ্য সহায়তা দেয়া হয়। প্রত্যেককে দুই কেজি করে আটা ও সায়াবিন তেল, এক কেজি চিনি, সরিষার তেল, ডিটারজেন্ট পাউডার ও সুগন্ধি সাবান দেয়া হয়েছে। 

ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশনের সভাপতি পলাশ মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন-বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান লিটন।

বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি রকিব উদ্দিন নয়ন, নড়াইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশনের উপদেষ্টা ইসমত আরা, ফাউন্ডেশনের উপদেষ্টা আমেরিকা প্রবাসী কে এম ফজলুল হক, ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি বদরুল ইসলাম শেখ, সহ-সভাপতি আলমগীর হোসেন, বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের সাংঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ন্যায্যমূল্য সহায়তা প্রকল্পের পরিচালক শাহীন মৃধা, ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশন যশোর জেলা শাখার সভাপতি বিলকিস নাহার বকুল, ফাউন্ডেশনের নড়াইল জেলা শাখার অর্থ সম্পাদক মেহেদী হাসানসহ অনেকে।

ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশনের সভাপতি পলাশ মোল্যা জানান, স্বল্প আয়ের মানুষের মাঝে ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা প্রকল্পের উদ্বোধন করা হলো। দ্রব্যমুুল্যের উর্দ্ধগতির বাজারে স্বল্প আয়ের মানুষেরা এ প্রকল্পের মাধ্যমে ন্যায্য্যমূল্যে  খাদ্য সহায়তা সুবিধা পাবেন। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন ইউনিয়নে এই প্রকল্প চালু করা হবে। #






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy