জাপার নীলফামারী জেলা সহ-সভাপতিকে অব্যাহতি

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে নীলফামারী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সিদ্দিকুল আলম (সিদ্দিক) কে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।মঙ্গলবার

2023-12-26T19:50:18+00:00
2023-12-26T19:50:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাপার নীলফামারী জেলা সহ-সভাপতিকে অব্যাহতি
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৭:৫০ পিএম   (ভিজিট : ৩৩৩)
X

দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে নীলফামারী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সিদ্দিকুল আলম (সিদ্দিক) কে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জাতীয় পাটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি কর্তৃক স্বাক্ষরিত সাংগঠনিক আদেশে এই তথ্য মিলেছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

সূত্র জানায়, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন দলটির সহ-সভাপতি ও  জাতীয় পাটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির আপন ভাগ্নে আহসান আদেলুর রহমান আদেল। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মাঠে নেমেছেন নীলফামারী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সিদ্দিকুল আলম (সিদ্দিক)। তাঁর প্রতীক কাঁচি।

এ প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম বলেন, এখনো কোনো চিঠি পায়নি। যদি অব্যাহতি দিয়ে থাকে এটি দলীয় সিদ্ধান্তের ব্যাপার। আমি জনগণের জন্য ভোট করছি, কোনো দলের জন্য নয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy