এমপি হানিফের নির্বাচনী পথসভা

কুষ্টিয়া প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়া পৌরসভার চৌড়হাস ১৯ নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের নৌকার কান্ডারী এমপি

2023-12-27T13:14:40+00:00
2023-12-27T13:14:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এমপি হানিফের নির্বাচনী পথসভা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১:১৪ পিএম   (ভিজিট : ২৬২)
X

কুষ্টিয়া পৌরসভার চৌড়হাস ১৯ নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের নৌকার কান্ডারী এমপি মাহবুব উল আলম হানিফের নৌকার নির্বাচনী পথসভাটি পরিনিত হয়েছিল মহাসমাবেশে। 

গত ২৬ তারিখ মঙ্গলবার সন্ধ্যায় চৌড়হাস ফুলতলা পচা পুকুর মাঠে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। প্রায় ১০ হাজার লোকের সমাবেশে তিল পরিমান জায়গা ছিলনা উক্ত পথসভাতে। এমপি নিজেও অবাক হয়ে গিয়ে বলেন, আমি বেশ কয়েকদিন ধরে কুষ্টিয়ার বিভিন্ন ওয়ার্ডে পথসভা করে বেড়াচ্ছি কিন্তু এত লোকের সমাগম এই ১৯ নং ওয়ার্ডে পাই নাই বলে কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবুকে ধন্যবাদ জানান। সেই সাথে উপস্থিত সাধারন জনগনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পৌর ১৯ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের সভাপতিত্বে ও শহর আওয়ামীগের যুগ্ন সাধারন সম্পাদক এবং ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবুর সার্বিক সহযোগীতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের নৌকার কান্ডারী এমপি মাহবুব উল আলম হানিফ তিনি বলেন, দলমত নির্বিশেষে কুষ্টিয়ার উন্নয়নকে আরো এগিয়ে নিতে নৌকাকে আবারো বিজয়ী করতে হবে সেই সাথে এই অবেহেলিত পৌরসভাকে একটি মডেল পৌরসভা তৈরী করব। কারন, আমি বেশ কয়েকদিন ধরে কুষ্টিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী পথসভা করেছি। উক্ত পথ সভায় সাধারন বাসিন্দারা আমার কাছে দাবী করে বলেন, আমরা পৌসভায় বাস করি কিন্তু পৌরসভার সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত, যেটি থাকার প্রয়োজন সেটি নেই। পাকা রাস্তা নেই, ড্রেনেজ ব্যবস্থা নেই একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি সহ একাধিক সমস্যার কথা তুলে ধরেন। তারই প্রেক্ষিতে তিনি বলেন, এবার আমাকে পৌরসভার উপর হস্তক্ষেপ করে পৌরসভাকে একটি মডেল পৌরসভা তৈরী করব, যদি আপনারা আমার পাশে থেকে নৌকাকে জয়যুক্ত করেন।

পথসভায় হানিফ আরো  বলেন, এলাকায় উন্নয়ন ও শান্তির জন্য নৌকার বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশ উন্নত অগ্রযাত্রায় এগিয়ে গেছে। অবহেলিত কুষ্টিয়াকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আগামী দিনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। কুষ্টিয়া ছিলো সন্ত্রাসের দখলে। সেই কুষ্টিয়া থেকে সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত করতে সক্ষম হয়েছি। মাদক মুক্ত সমাজ গড়তে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছি। এখনো মাদকের সাথে যাড়া জড়িত রয়েছে তারা কুষ্টিয়ায় থাকতে পারবে না। এই শহরটাতে উন্নয়ন করে ঢেলে সাজাতে চাই। এ জেলার উন্নয়ন হলে আপনারা সুফল ভোগ করবেন। ইতিমধ্যে যে সব উন্নয়ন হয়েছে সবই দৃশ্যমান। আধুনিক জেলা গড়তে সকলের সহযোগীতা প্রয়োজন। সে লক্ষ্যে দলমত নির্বিশেষে উন্নয়নের কথা ভেবে, শান্তির জনপদ গড়তে আগামী ৭ জানুয়ারি নৌকাকে বিজয়ী করুন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী, সদর উপজেলার সাধারন সম্পাদক রেজাউল হক, শহর আওয়ামীগের সভাপতি তাইজাল আলী খাঁন সহ আরো স্থানীয় নেতৃবৃন্দ। পথসভার অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইনতাজুল হক। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy