সৈয়দপুরে বিল্ডিং থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর সৈয়দপুরের ঢেলাপীর এলাকায় একটি নির্মাণাধীন বিল্ডিং থেকে পড়ে বেলাল (৪২) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। এ

2023-12-27T14:19:54+00:00
2023-12-27T14:19:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে বিল্ডিং থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ২:১৯ পিএম   (ভিজিট : ৩১১)
X

নীলফামারীর সৈয়দপুরের ঢেলাপীর এলাকায় একটি নির্মাণাধীন বিল্ডিং থেকে পড়ে বেলাল (৪২) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি মিটিয়ে ফেলার জোর চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী জানায়, ওই এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের কাজ করার সময় বেলাল নামে ওই শ্রমিক মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে মাটিতে পড়ে যায়। অনেকক্ষণ পর লোকজন জানতে পেরে দ্রুত তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সে উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের পোড়ারহাট এলাকার জালাল উদ্দিনের ছেলে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বুধবার (২৭ ডিসেম্বর) সকালে জানান, আমরা খবর পেয়েছি। রংপুর থেকে মরদেহ আসলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy