স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে এমপির ভাইয়ের হামলায় গ্রেফতার ১

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

দশমিনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী সাবেক বিজিবি প্রধান লে.জে. আবুল হোসেনের ঈগল প্রতীকের উঠান

2023-12-27T14:53:49+00:00
2023-12-27T14:53:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে এমপির ভাইয়ের হামলায় গ্রেফতার ১
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ২:৫৩ পিএম   (ভিজিট : ২৯৮)
X

দশমিনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী সাবেক বিজিবি প্রধান লে.জে. আবুল হোসেনের ঈগল প্রতীকের উঠান বৈঠকে নৌকার প্রার্থী বর্তমান এমপি এসএম শাহজাদার চাচাতো ভাই সুমন সরদারের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। 

গতকাল (২৬ ডিসেম্বর) মঙ্গলবার রাতে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনায় একজনে কুপিয়ে ও অপর একজনকে পিটিয়ে জখম করা হয়েছে। হামলার ঘটনায় এমপির ভাইকে প্রধান করে ৭ জনের বিরুদ্ধে ওই রাতে দশমিনায় থানায় মামলা হয়েছে। পরে ওই রাতে তাৎক্ষণিক দশমিনা থানা পুলিশের অভিযানে একজনকে গ্রেফতারও করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে উঠান বৈঠকের আয়োজন করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। ওই বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি উদ্রিস মুন্সী। অভিযোগ করা হচ্ছে, বৈঠক চলাকালীন সময়ে নৌকার প্রার্থী এসএম শাহজাদার চাচাতো ভাই সুমন সরদারের নেতৃত্বে প্রায় ৬০ জন লোক নিয়ে হামলা চালানো হয়। হামলায় আশরাফ মৃধাকে কুপিয়ে জখম ও নিজাম খা নামে একজনকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় আশরাফ মৃধা বাদী হয়ে দশমিনা থানায় ওই রাতে একটি মামলা করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মরিন হোসেন বলেন, গ্রেফতার কৃত মোশারেফের বিরুদ্ধে দশমিনা থানায় একাধিক মামলা রয়েছে। তাহাকে কোর্টে সোপর্দ করা হয়েছে।

দশমিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  অনুপ দাস  বলেন, রাতেই মোশারফ মেলকার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। 

এ বিষয় ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাফিসা নাজ নীরা বলেন, নির্বাচনে সহিংসতার কোনো সুযোগ নেই। প্রশাসন সব সময় মাঠে কাজ করছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy