গৌরনদীতে ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের গৌরনদীতে মিনি ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।কটকস্থল স্পোর্টিং ক্লাব আয়োজনে তারাকুপি

2023-12-27T14:56:01+00:00
2023-12-27T14:56:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ২:৫৬ পিএম   (ভিজিট : ২০৪)
X

বরিশালের গৌরনদীতে মিনি ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

কটকস্থল স্পোর্টিং ক্লাব আয়োজনে তারাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট লীগের ফাইনাল খেলায় অন্তর স্মৃতিকে হারিয়ে টিপু কামাল স্মৃতি বিজয়ী হয়। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আব্দুর রহমান ও শাকিব ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ বজলুর রশিদ। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগ নেতা শহীদ প্যাদা, কামাল পারভেজ, সমাজ সেবক জুয়েল মাঝি, মানিক মাঝি , সুমন খাঁন, শরিফুল ইসলাম, মুবিন, পিয়াল, আবিদ, শাওন, দিপ, রিদয় প্রমুখ। টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন রিয়াদ হোসেন, আরিফ বেপারি, আহাদ ফকির সহ অন্যান্যরা। খেলায় ম্যাচ সেরা এবং টুর্নামেন্ট সেরা হয় রায়হান। শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy