সৈয়দপুরে বিএনপি'র উদ্যোগে ‘ভোট বর্জনের’ লিফলেট বিলি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদের নির্বাচন বর্জন, ভোটারদের ভোটদান থেকে বিরত এবং সরকারকে ‘অসহযোগিতার’ আহ্বান জানিয়ে নীলফামারীর সৈয়দপুরে

2023-12-27T16:45:22+00:00
2023-12-27T16:45:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে বিএনপি'র উদ্যোগে ‘ভোট বর্জনের’ লিফলেট বিলি
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৪:৪৫ পিএম   (ভিজিট : ৩১৫)
X

আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদের নির্বাচন বর্জন, ভোটারদের ভোটদান থেকে বিরত এবং সরকারকে ‘অসহযোগিতার’ আহ্বান জানিয়ে নীলফামারীর সৈয়দপুরে লিফলেট (প্রচারপত্র) বিলি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে সৈয়দপুর জেলা বিএনপির উদ্যোগে শহরের শহীদ ডা. সামসুল হক সড়কে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

কেন্দ্র ঘোষিত ওই কর্মসূচীতে নেতৃত্ব দেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি বিলকিস ইসলাম। তার সাথে ছিলেন সৈয়দপুর জেলা বিএনপি'র সহ সভাপতি বজলার রহমান, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, মনোয়ার হোসেন সরকার, মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা বেগম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শেখ বাবলু, কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের  জেলা, উপজেলা ও পৌর কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় দলটির নেতারা বলেন, সরকার নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতেই দেশে একটি সুবিধাভোগী শ্রেণি তৈরি করেছে। তারা দেশের জনপ্রশাসন ও বিচার বিভাগসহ সব জাতীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ফেলেছে। এমনকি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে আত্মসম্মানহীন লোকদের নিয়োগ করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে। তারা আরও বলেন, সরকার নির্বাচনের নামে কানামাছি খেলা শুরু করেছে। এ জন্য নাম-পরিচয়হীন রাজনৈতিক এতিম ও অঙ্গপ্রত্যঙ্গহীন নির্বাচনী ভিক্ষুকদের বেছে নেয়া হয়েছে। জনগণ এই পাতানো নির্বাচন হতে দেবে না। দেশকে রক্ষার স্বার্থে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে এই অসহযোগ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy