চাটখিলে বিএনপির লিফলেট বিতরণ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর চাটখিলে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে দলের নেতা কর্মীরা চাটখিল

2023-12-27T17:00:50+00:00
2023-12-27T17:00:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাটখিলে বিএনপির লিফলেট বিতরণ
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৫:০০ পিএম   (ভিজিট : ২২১)
X

নোয়াখালীর চাটখিলে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে দলের নেতা কর্মীরা চাটখিল পৌরবাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনগণের মাঝে লিফলেট বিতরণ করে।

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে কর্মসূচিতে উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতা কর্মী উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর  রশিদ মামুন বলেন, 'বাংলাদেশের মানুষ এই ডামি নির্বাচন মানবে না। তারা এই নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।'

উপস্থিত নেতাকর্মীরা এসময় নির্বাচনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy