সড়ক দূর্ঘটনায় লাশ হলো বাবা-ছেলে

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এতে কমপক্ষে

2023-12-27T17:03:17+00:00
2023-12-27T17:03:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সড়ক দূর্ঘটনায় লাশ হলো বাবা-ছেলে
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৫:০৩ পিএম   (ভিজিট : ২২০)
X

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এতে কমপক্ষে ৪ জন আহত হয়। আজ বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার জয়াগ ইউনিয়নের ঢাকা-রামগঞ্জ মহাসড়কের জুনুদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন, লিটন চন্দ্র দেবনাথ (৪৬) ও তার ছেলে প্রান্ত দেবনাথ (১০)। লিটন একই উপজেলার জয়াগ ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সুনীল চন্দ্র দাসের ছেলে ও পল্লী চিকিৎসক।

স্থানীয় এক বাসিন্দা ফজলে এলাহী সাব্বির বলেন,জয়াগ বাজার থেকে পল্লী চিকিৎসক লিটন চন্দ্র দেবনাথ তার দুই ছেলে প্রতাপ দেবনাথ ও প্রান্ত দেবনাথকে নিয়ে সকাল ১০টার দিকে নিজের বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা দেয়। যাত্রা পথে মোটরসাইকেলটি উপজেলার জয়াগ ইউনিয়নের  ৯ নম্বর ওয়ার্ডের ছোটকেগনা জুনুদপুর পোলের গোড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির জননী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পল্লী চিকিৎসক লিটন ও তার দুই ছেলে গুরুত্বর আহত হয়।  পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটন ও তার ছোট ছেলেকে মৃত ঘোষণা করে। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এতে এখন পর্যন্ত বাবা-ছেলে সহ ২জন নিহত হয়েছে। পল্লী চিকিৎসকের বড় ছেলে প্রতাপও গুরুত্বর আহত হয়। বাসের চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy