কালিহাতীর মানুষ দুর্নীতিবাজ, নাস্তিক ও আওয়ামী লীগ থেকে বহিস্কৃতকে আর বিশ্বাস করে না

কালিহাতী প্রতিনিধি

সারাবাংলা

কালিহাতির মানুষ কোন দুর্নীতিবাজ নাস্তিক, বেইমান ও বহিষ্কৃত নেতাকে বিশ্বাস করে না। তারা বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার

2023-12-28T17:52:00+00:00
2023-12-28T17:52:00+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কালিহাতীর মানুষ দুর্নীতিবাজ, নাস্তিক ও আওয়ামী লীগ থেকে বহিস্কৃতকে আর বিশ্বাস করে না
কালিহাতী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৫:৫২ পিএম   (ভিজিট : ৩৫১)
X

কালিহাতির মানুষ কোন দুর্নীতিবাজ নাস্তিক, বেইমান ও বহিষ্কৃত নেতাকে বিশ্বাস করে না। তারা বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নৌকার উপর বিশ্বাস রেখে ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদারের পক্ষে একজোট হয়ে ভোট দিয়ে বিজয়ী ছিনিয়ে আনবে।

কালিহাতির মানুষ এর আগে লতিফ সিদ্দিকীকে নৌকায় ভোট দিয়েছিল কিন্তু তিনি নৌকার সাথে বেইমানি করেছেন। তিনি দুর্নীতিবাজ, ইসলাম বিরোধী নাস্তিক এবং আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত।  তাই কালিহাতিবাসী এখন আর তাকে কেউ বিশ্বাস করে না।

বৃহস্পতিবার বিকেলে কালিহাতী নাগ বাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় নেতৃবৃন্দ দৃঢ়তার সাথে শপথ বাক্য পাঠ করেন যে নাগবাড়ির মানুষ নৌকার পেছনে ঐক্যবদ্ধ।

নাগবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আলাউদ্দিনের সভাপতিত্ত্বে বিশেষ বর্ধিত সভার নামে এই বিশাল জনসমাবেশে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও কালিহাতী পৌর মেয়র নুরুন্নবী সরকার, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য আয়নাল হক, আওয়ামীলীগ নেতা নুরুল আলম সরকার , নাগবাড়ি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাইয়ুম বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় নাগবাড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মোটরসাইকেল নিয়ে অসংখ্য নৌকার মিছিল সমবেত হয়। আবাল বৃদ্ধ বণিতা নারী-পুরুষে এ বিশেষ বর্ধিত সভা পরিণত হয় বিশাল জনসভায়।

জনসভা থেকে সমবেত কন্ঠে ঘোষণা করা হয় যে, লতিফ সিদ্দিকী এই এলাকার মানুষ হলেও তিনি নৌকার সঙ্গে বেইমানি করেছেন, আওয়ামী লীগ থেকে বস্কিত হয়েছেন, তার বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির মামলা আছে এবং তিনি ইসলামবিরোধী নাস্তিক , তাই কোন মানুষ এখন আর তার পিছনে নেই। সবাই এখন জননেত্রী শেখ হাসিনার আস্থার ঠিকানা নৌকার প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদারের পেছনে ঐক্যবদ্ধ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy