সিআইপি হলেন প্রবাসী আফিয়া আদমজী

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ সিআইপি নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী এবং সিলেটের মেয়ে আফিয়া আদমজী। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত

2023-12-31T15:32:19+00:00
2023-12-31T15:32:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিআইপি হলেন প্রবাসী আফিয়া আদমজী
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৩:৩২ পিএম   (ভিজিট : ১৯১)
X

বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ  সিআইপি নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী এবং সিলেটের মেয়ে আফিয়া আদমজী। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত ব্রিটিশ বাংলা কেমিক্যাল লিমিটেডের পরিচালক।

শনিবার জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উপলক্ষে ৫৯ জনকে সিআইপি’র সম্মাননা দেয়া হয়। এছাড়াও বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক হিসেবে আরও ১০ জনকে সিআইপি নির্বাচিত করা হয়েছে অর্থাৎ ৬৯ জন সিআইপি নির্বাচিত হয়েছেন।

শনিবার জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উদযাপন অনুষ্ঠানে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচিত সিআইপিদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও সিআইপি কার্ড তুলে দেওয়া হয়। 

বাংলাদেশের শিল্প ক্ষেত্রে ‘সরাসরি বিনিয়োগকারী অনাবাসী বাংলাদেশী ক্যাটাগরি’তে এ বছর একমাত্র সিলেটের মেয়ে আফিয়া আদমজী সিআইপি পদক পান। তার হাতে পদক তুলে দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি।

সিআইপিরা দেশ-বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অগ্র্রাধিকার পাবেন। এছাড়া জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে বিদেশে থাকা বাংলাদেশ মিশন আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন তারা। সড়ক, বিমান, নদীপথে ভ্রমণে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট পাবেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy