কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলে বই উৎসব

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলে খ্রিষ্টীয় নববর্ষের প্রথম দিনে বই উৎসব হয়েছে।এ

2024-01-01T15:50:37+00:00
2024-01-01T15:50:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলে বই উৎসব
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৩:৫০ পিএম   (ভিজিট : ৩৬৯)
X

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলে খ্রিষ্টীয় নববর্ষের প্রথম দিনে বই উৎসব হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার (০১ জানুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। মাননীয় উপাচার্যের হাত থেকে নতুন বই উপহার পেয়ে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা আনন্দে উচ্ছ্বসিত হন।

এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা যখন তোমাদের মতো ছোট ছিলাম তখন বই এক তারিখে পাইনি। সেগুলো পুরোনো কিনতে হয়েছে। কখনো নতুন কিনতে হয়েছে। কিন্তু এখন তোমরা একেবারে নতুন বই পাচ্ছ। এই বইগুলো দেখতেও খুব সুন্দর। বইগুলো সুন্দর করে লেখা হয়েছে। বইয়ের ভেতরে ঘটনাগুলো নতুন করে বিন্যাস করা হয়েছে।

ড. সৌমিত্র শেখর বলেন, এই সকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নতুন বছরের প্রথমদিনে শিশুদের হাতে বই উপহার দিয়েছেন। কারণ তোমাদের যাতে পড়াশুনাতে কোন বিঘœ না ঘটে সেজন্যই এটি করা হয়েছে। আমরা যখন ছাত্র ছিলাম তখন এরকম ছাত্রবান্ধব রাষ্ট্র প্রধানেরা ছিলেন না। সেদিক থেকে এ প্রজন্মের শিশুরা অনেক ভাগ্যবান।
 
বক্তব্যে উপাচার্য জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতির পিতা, জাতীয় পতাকাকে সবসময় অন্তরে লালন করতে শিশুদের পরামর্শ দেন। তিনি বলেন, তোমাদেরকে দেশপ্রেমি হতে হবে। দেশের মানুষ ও প্রকৃতিকে ভালোবাসতে হবে।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক নগরবাসী বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। এসময় ছাত্র উপদেষ্টা, স্কুলের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মাসুম হাওলাদার।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy