জাপানে সুনামির আঘাত, জনগণকে সরানোর নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশাল মাত্রার ভূমিকম্পের জেরে সুনামি বা সামুদ্রিক জলোচ্ছ্বাস শুরু হয়েছে জাপানে। দেশটির মধ্যাঞ্চলীয় মূল দ্বীপ হোনশু’র তোয়ামা জেলার

2024-01-01T15:55:47+00:00
2024-01-01T15:55:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাপানে সুনামির আঘাত, জনগণকে সরানোর নির্দেশনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৩:৫৫ পিএম   (ভিজিট : ১৮০)
X

বিশাল মাত্রার ভূমিকম্পের জেরে সুনামি বা সামুদ্রিক জলোচ্ছ্বাস শুরু হয়েছে জাপানে। দেশটির মধ্যাঞ্চলীয় মূল দ্বীপ হোনশু’র তোয়ামা জেলার প্রধান শহর তোয়ামা সিটিতে ইতোমধ্যে আঘাত হেনেছে সুনামির ঢেউ।

জাপানের সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে সুনামির ঢেউয়ের একটি ভিডিওচিত্র ভাইরাল হয়েছে। সমুদ্র উপকূলবর্তী নিচু এলাকাগুলোতে বসবাসকারী জনগণকে নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশনাও দিয়েছে দেশটির আবহওয়া দপ্তর।

হোনশু’র অপর জেলা ইশিকাওয়ার ওয়াজিমা বন্দরে ইতোমধ্যে ১ দশমিক ২ মিটার (৩ ফুটেরও বেশি) উঁচু জলোচ্ছ্বাস শুরু ‍হয়েছে বলে জানা গেছে। ভূমিকম্পের এপিসেন্টারও এই ইশিকাওয়া জেলা।

মার্কন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেল ৪ টা ৬ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত করে ইশিকাওয়ায়। সেটির মাত্রা ছিল ৫ দশমিক ২।

তারপর ৫ থেকে ১০ মিনি অন্তর অন্তর মোট ২১টি ভূমিকম্প হয়েছে জাপানে। এগুলোর মধ্যে সবচেয়ে ছোটোটির মাত্রা ছিল ৪ দশমিক ৬ এবং সবচেয়ে বড়টির ৭ দশমিক ৫।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy